Friday, October 2, 2015

ফিরনি





ফিরনিফিরনিউপকরণ: তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।
প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। দু-তিন বলক ওঠার পর ঘন হয়ে আসবে। কনডেন্সড মিল্ক দিলে আর চিনি দরকার হয় না, তবে আরও বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিন। কিশমিশ ও অল্প পরিমাণে বিভিন্ন বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন। এবার পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

0 comments:

Post a Comment