উপকরণ: গাজর ১ কেজি, দুধ ১ লিটার, মাওয়া ২ কাপ, চিনি ৩ কাপ, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি।
প্রণালি: গাজর মিহি কুচি করে দারুচিনি, এলাচ, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে ফেলতে হবে। অন্য প্যানে ঘি গরম করে সেদ্ধ গাজরের সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। একটু পর কেওড়া ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে প্যানের গা ছেড়ে এলে চুলা বন্ধ করে দেড় কাপ মাওয়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। অল্প ঠান্ডা হলে লাড্ডুর আকার করে মাওয়ায় গড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
ভিন্ন ঢংয়ের মিষ্টি
ফুলকপির পায়েস
উপকরণ: বড় ফুলকপি ১টি, দুধ ২ লিটার, আধা ভাঙা পোলাওয়ের চাল আধা কাপ, কনডেন্সড মিল্ক এক টিন; নতুন খেজুরের গুড় এক কাপ, এলাচ গুঁড়া এক চা-চামচ; দারুচিনি গুঁড়া আধা চা-চামচ; পেস্তা ও আমন্ড বাদাম কুচি ৪ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, হাতে বানানো মাওয়া গুঁড়া এক কাপ।
প্রণালি: চাল এক লিটার দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। ফুলকপির ফুলগুলো ছোট করে কেটে আধা লিটার দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চালের সঙ্গে মিশিয়ে গুড়, বাকি আধা লিটার দুধ, দারুচিনি, এলাচ গুঁড়া দিয়ে রান্না করতে হবে। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, হাতে বানানো অর্ধেকটা মাওয়া, কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি দিতে হবে। ফুলে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া গুঁড়া, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
হাতে বানানো মাওয়া
উপকরণ: গুঁড়া দুধ এক কাপ, চিনি দুই টেবিল চামচ, ঘি দুই টেবিল চামচ, কেওড়া এক টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেখে হাত দিয়ে গুঁড়া করে নিতে হবে।
চকলেট ফাজ
উপকরণ: কুকিং চকলেট ১ কাপ, কোকো পাউডার আধা কাপ, কনডেন্সড মিল্ক ১ টিন, মাখন ৫০ গ্রাম, কাজুবাদাম আধা কাপ।
প্রণালি: ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোল্ডে অয়েল পেপার মুড়িয়ে তেল বা মাখন ব্রাশ করে রাখতে হবে। ওভেন প্রুফ বাটিতে কোকো পাউডার ও কনডেন্সড মিল্ক মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে উচ্চ তাপে দুই মিনিট রাখতে হবে। বাটি বের করে কাজু, চকলেট, মাখন মিশিয়ে আবার ৩০ সেকেন্ড ওভেনে রেখে দিতে হবে। এবার এই চকলেট মিশ্রণ মোল্ডে ঢেলে ফ্রিজে তিন-চার ঘণ্টা রেখে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করতে হবে।
মিষ্টিমুখ
সুজির আফলাতুন
উপকরণ: সুজি দুই কাপ, গুঁড়া দুধ এক কাপ, মাওয়া গুঁড়া আধা কাপ, ডিম চারটি, ঘি আধা কাপ, গুঁড়া চিনি এক কাপ। বেকিং পাউডার এক চা-চামচ, পেস্তা ও আমন্ড বাদাম কুচি চার টেবিল চামচ, এলাচ গুঁড়া এক চা-চামচ। শিরার জন্য: চিনি দুই কাপ, পানি এক কাপ, কেওড়া এক চা-চামচ, ঘি এক টেবিল চামচ, লেবু-হলুদ রং (ফুড কালার) এক ফোঁটা।
প্রণালি: সুজি, গুঁড়া দুধ, মাওয়া, চিনি, বেকিং পাউডার, এলাচ গুঁড়া, ঘি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে পেস্তা, আমন্ড কুচি ও ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ৮ বাই ৮ ইঞ্চি মোল্ডে ঘি লাগিয়ে মিশ্রণ ঢেলে দিতে হবে। ওভেনে ২৫-৩০ মিনিট বেক করতে হবে। বন্ধ ওভেনে ১০-১৫ মিনিট রাখতে হবে। শিরার জন্য চিনি, পানি, কেওড়া জ্বাল দিয়ে রং ও ঘি মিশিয়ে নিতে হবে। গরম শিরা আফলাতুনের ওপর ঢেলে দিয়ে কিছুক্ষণ মোল্ডে রেখে পছন্দমতো আকার করে পরিবেশন করতে হবে।
নতুন গুড়ের প্যারাউপকরণ: দুধ ১ লিটার, নারকেল বাটা আধা কাপ, নতুন গুড় এক কাপ, গুঁড়া দুধ এক কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে বাকি সব উপকরণ মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামিয়ে ছোট ছোট লেচি কেটে প্যারা বানাতে হবে।
0 comments:
Post a Comment