Friday, October 2, 2015

নাশতার সঙ্গে...মজার পানীয় ও মিষ্টি খাবার


নানা রকম নাশতা তো অতিথির জন্য থাকবেই। খাবার টেবিলে আরও পরিবেশন করতে পারেন মজার পানীয় ও মিষ্টি খাবার। ফারজানা হালিম হাই দিয়েছেন কয়েকটি রেসিপি।

মিষ্টি ক্রিম স্যান্ডউইচ ছবি: নকশামিষ্টি ক্রিম স্যান্ডউইচ
উপকরণ: পাউরুটি ৩ টুকরা, সুইট ক্রিম ৩ টেবিল-চামচ, মাখন ২ টেবিল চামচ, আইসিং সুগার (না থাকলে মিহি চিনি গুঁড়া) ২ টেবিল চামচ, লাল ও সবুজ আঙুর, চেরি ও আনারস ছোট কিউব করে কাটা ৬ টেবিল চামচ।
প্রণালি: পাউরুটিগুলো লম্বায় ৩ ইঞ্চি, পাশে ২ ইঞ্চি আকারে কেটে নিন। এবার টোস্টারে মচমচে করে টোস্ট করে নিন। এবার ৩টা রুটির দুই পাশেই মাখন লাগান। রুটির ওপরে আইসিং সুগার ছড়িয়ে দিন। প্রতিটি পাউরুটির এক পাশে মিষ্টি ক্রিম পুরু করে লাগান। এরপর কাটা ফলগুলো মাঝে দিয়ে তার ওপরে একটা রুটি দিন। আবার একইভাবে ফল সাজিয়ে আরেকটি রুটি দিয়ে ঢেকে দিন।
ফল-ছানার পকেট ছবি: খালেদ সরকার
ফল-ছানার পকেট
উপকরণ: ছানা ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, এলাচি গুঁড়া আধা চা-চামচ, লাল ও সবুজ আপেল, নাশপাতি ছোট কিউব করে কাটা ও আনার সব মিলিয়ে দেড় কাপ, লেবুর রস ১ চা-চামচ, অ্যালুমিনিয়াম ফয়েল দুটি শিট।
প্রণালি: চুলায় ঘি দিয়ে ছানা ভুনে নিন। এবার চিনি দিয়ে আবার ভুনুন। হালকা বাদামি হলে এলাচি গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা করুন। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের তিন কোনা বন্ধ করে ভাঁজ দিয়ে একটা পকেট বানান। ফলে লেবুর রস মিশিয়ে ছানার সঙ্গে মেশান। এই মিশ্রণ সম্পূর্ণটা ফয়েলের মধ্যে ঢেলে দিন। এবার ওপরের মুখও বন্ধ করে ননস্টিক প্যানে দিন। হালকা আঁচে ৫-৬ মিনিটে দুই পাশ ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

চকলেট শেক ছবি: খালেদ সরকারআনার-সোডা ছবি: খালেদ সরকার
আনার-সোডা

উপকরণ: আনারের রস দেড় কাপ, আনারদানা আধা কাপ, ঠান্ডা স্প্রাইট বা সেভেন আপ ১ কাপ।

প্রণালি: ১টা গ্লাসের নিচে বরফ দিয়ে আনারের রস ঢেলে দিন। বাকি গ্লাসটা স্প্রাইট বা সেভেন আপে ভরে দিন। পরিবেশনের আগে আনারের দানা ওপরে দিন।

চকলেট শেকউপকরণ: ডার্ক চকলেট ছোট চারকোনা ১টা, ২ চামচ মালটোভা, কফি সিকি চা-চামচ, চিনি ২ চা-চামচ, চকলেট আইসক্রিম ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বরফ কিউব আধা গ্লাস।

প্রণালি: সব কটি উপকরণ একত্র করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার লম্বা গ্লাসে ব্লেন্ড করা নির্যাস ঢেলে দিন। ওপরে একটা চকলেট আইসক্রিমের কিউব দিন। পাশে লম্বা চামচ আর স্ট্র দিয়ে পরিবেশন করুন।


নবাবি জাফরানি শরবত
নবাবি জাফরানি শরবত
উপকরণ: তরল দুধ ১০০ গ্রাম, আইসক্রিম ভ্যানিলা ১ স্কুপ, কাঠবাদাম ৫০ গ্রাম, পেস্তাবাদাম ৫০ গ্রাম, জাফরান সামান্য, কেওরাজল ২ চা-চামচ, সুইটবল পরিমাণমতো, স্ট্রবেরি সিরাপ পরিমাণমতো, বাদামের গুঁড়া ৫০ গ্রাম।

প্রণালি: ব্লেন্ডারের ভেতরে তরল দুধের সঙ্গে সুইটবল ও বাদামের গুঁড়া বাদে বাকি সব দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে সুইটবল ও বাদামের গুঁড়া ওপরে দিয়ে পরিবেশন করুন। 

0 comments:

Post a Comment