Tuesday, October 6, 2015

হারাভারা কাবাব

  হারাভারা কাবাবউপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, কাঁচা মরিচ ২৫ গ্রাম, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, এলাচি, দারুচিনি, লবঙ্গ, জিরা, জয়ফল বা জয়ত্রী এগুলো সব মিলিয়ে এক চা-চামচ। বড় আলু ২টা, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, ধনেপাতা ২৫ গ্রাম, পুদিনাপাতা ২৫ গ্রাম, গাজর ও শসা অর্ধেকটা করে, ডিম ২টা, লবণ স্বাদমতো।

প্রণালি: আলুর বাটি বানানোর জন্য আলু কুচি করে কেটে নিন। পানি দেওয়া যাবে না আলুতে। এবার কুচি করা আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে অল্প লবণ দিয়ে একটা বাটিতে ছড়িয়ে নিন। বাটির ভেতরের অংশে ওপর থেকে নিচ পর্যন্ত আলু ছড়িয়ে এর ওপর আরেকটি বাটি দিয়ে হালকা চেপে গরম তেলে চুবিয়ে ভেজে নিন। আলু ভাজা হয়ে গেলে বাটি এমনিতেই আলাদা হয়ে যাবে। এবার তুলে নিয়ে দেখুন সুন্দর আলুর বাটি তৈরি হয়ে গেছে।
 কাবাবের জন্য মাংসটা কিমা করে নিন। এবার বাকি উপকরণ আলাদাভাবে ব্লেন্ড বা কিমা করে পানি ঝরিয়ে নিন। মাংস আর মসলার কিমা একসঙ্গে মেখে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। গাজর, ধনেপাতা আর ৩টা কাঁচা মরিচ আলাদা করে কুচি করে নিন। ডিম ফেটে রাখুন।
এবার ফ্রিজ থেকে মাখানো কিমা বের করে শিকে পুরে গ্যাস বা কয়লায় সেঁকে নিন। তার ওপর ফেটানো ডিম লাগিয়ে গাজর, ধনেপাতা ও কুচি করা মরিচ অল্প করে লাগিয়ে দিন। এবার আলুর ঝুড়িতে শসা ও গাজর কুচি ভরে তার ওপর কাবাব দিয়ে পরিবেশন করুন।

0 comments:

Post a Comment