Friday, October 2, 2015

ভিন্ন স্বাদে ফলাহার

ফল তো এমনিতে খাওয়া হয়ই; একটু ভিন্ন স্বাদের নানা পদও বানাতে পারেন পছন্দের ফল দিয়ে। দেখুন জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো...

ফলের পাটিসাপটা

Untitled-35উপকরণ: ময়দা দেড় কাপ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, ডিম ১টি, চিনি ১ টেবিল চামচ। আম, আপেল, আনারস ও আনার কুচি আধা কাপ করে, মাখন ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, দুধ ১ কাপ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি সামান্য ও ঘন দুধ সাজানোর জন্য।

প্রণালি: মাখনে চিনি ও সব ফলের কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে তাতে সামান্য চালের গুঁড়া দিয়ে নেড়ে চিনি দিয়ে নামিয়ে রাখতে হবে। এতে ফলের কুচি, পুদিনাপাতা ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। ময়দা, চালের গুঁড়া, ডিম ও স্বাদমতো চিনি দিয়ে পিঠার ব্যাটার বানিয়ে নিতে হবে। এটি তাওয়ায় সেঁকে পিঠা বানিয়ে নিতে হবে। এবার এতে ফলের পুর দিয়ে ভাঁজ করে পাটিসাপটা বানিয়ে নিতে হবে। ওপরে একটু ঘন দুধ ও আনার কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।



আনারসের বল

Untitled-29উপকরণ: পাউরুটি ৮ টুকরা, ডিম ১টি, আনারস কুচি দেড় কাপ, কিশমিশ আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, চিনি আধা কাপ ও গরম মসলার গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: ঘিতে আনারস, চিনি, কিশমিশ ও গরম মসলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। পাউরুটি পানিতে ভিজিয়ে হাত দিয়ে পানিটা চেপে নিয়ে মাঝে আনারসের পুর দিয়ে বল তৈরি করতে হবে। এরপর তাতে ডিম মেখে ডুবোতেলে ভেজে পরিবেশন



আমের পুডিং

Untitled-30উপকরণ: ডিম ৬টি, দুধ ১ কাপ, চিনি আধা কাপ, পাকা আমের পেস্ট আধা কাপ ও আমের টুকরা আধা কাপ।
প্রণালি: আমের রসে চিনি দিয়ে জ্বাল দিতে হবে। আমের টুকরা ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পুডিংয়ের মিশ্রণ বানিয়ে নিতে হবে। পুডিং তৈরির পাত্রে ক্যারামেল করে পুডিংয়ের মিশ্রণ ও আমের টুকরা দিতে হবে। এবার চুলায় দিয়ে ভাপিয়ে নিতে হবে। হয়ে গেলে পাত্রে ঢেলে কেটে পরিবেশন।


কাঁঠাল-নারকেলের বড়া

Untitled-31উপকরণ: কাঁঠালের রস ১ কাপ, চালের গুঁড়া দেড় কাপ, চিনি পৌনে ১ কাপ, কোরানো নারকেল দেড় কাপ, ডিমের সাদা অংশ ১টির ও বেকিং পাউডার আধা চা-চামচ।
প্রণালি: কোরানো নারকেলে ডিমের সাদা অংশ মেখে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। বলগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে।

 

0 comments:

Post a Comment