Friday, October 23, 2015

লাউ খাই গরমে

শীতের সবজি হিসেবে পরিচিত হলেও সারা বছরই এখন লাউ পাওয়া যাচ্ছে। এই গরমে খেয়েও আরাম পাবেন। দেখে নিন জেবুন্নেসা বেগমের দেওয়া লাউয়ের কয়েক পদ।
লাউপাতায় আস্ত ইলিশ। ছবি: খালেদ সরকারলাউপাতায় আস্ত ইলিশ
উপকরণ: মাঝারি ইলিশ মাছ ১টা, বড় লাউপাতা ৮-১০টা, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, ধনে ও জিরা বাটা ১ চা-চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, ধনেপাতা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি: ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সব মসলা সরষের তেলে মিশিয়ে নিতে হবে। এবার ইলিশ মাছে এই মসলা মেখে লাউপাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। ননস্টিক প্যানে এটি দিয়ে ঢেকে জ্বাল দিতে হবে। একপাশ রান্না হয়ে এলে উল্টে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে নামিয়ে লাউপাতা খুলে পরিবেশন করুন।
কাচকি লাউ পাতুরি

কাচকি লাউ পাতুরিউপকরণ: কাচকি মাছ ৩০০ গ্রাম, লাউপাতা ৫-৬টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, জিরা ও ধনে গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: লাউপাতা ছাড়া বাকি সব উপকরণ মাছের সঙ্গে মেখে নিতে হবে। পাতায় কাচকি মাছ ভরে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার মাছসহ পাতা চুলায় ভাপিয়ে নিতে হবে। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
লাউখোসায় শুঁটকি ভুনা
লাউখোসায় শুঁটকি ভুনাউপকরণ: লাউয়ের খোসা ২ কাপ, বড় আলু ১টা, লইট্টা শুঁটকি ৬টা, রসুন কুচি ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ।
প্রণালি: লাউয়ের খোসা কুচি করে কেটে নিতে হবে। আলু খোসা ছাড়িয়ে কুচি করে নিতে হবে। লইট্টা শুঁটকি তাওয়ায় টেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তেলে সব মসলা ও শুঁটকি দিয়ে কষাতে হবে। এবার লাউয়ের খোসা ও আলু দিয়ে ভুনতে হবে। সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।
লাউখোসার ভর্তা

লাউখোসার ভর্তাউপকরণ: লাউয়ের খোসা ১ কাপ, যেকোনো মাছের টুকরা ১টা, কাঁচা মরিচ ৭-৮টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সরষের তেল ১ চা-চামচ, রসুন ২ কোয়া, ধনেপাতা ১ টেবিল চামচ।
প্রণালি: লাউয়ের খোসা, কাঁচা মরিচ ও রসুন একসঙ্গে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছের টুকরা ভেজে কাঁটা বেছে নিতে হবে। এবার মাছের সঙ্গে সেদ্ধ খোসা, মরিচ ও রসুন মিশিয়ে বেটে নিতে হবে। সরষের তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। এতে মাছ ও খোসা বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে।

0 comments:

Post a Comment