নাম শুনেই বুঝতে পেরেছেন চিংড়ি নিয়ে বেশ এলাহি একটা কাণ্ড-কারখানা হবে। চিংড়ির ওজন দুই-তিন কেজি পর্যন্ত হতে পারে। তবে এখানে ৫০০ গ্রাম চিংড়ির হিসেবে রেসিপি দেওয়া হলো।
উপকরণ: লবস্টার ৫০০ গ্রাম, ক্যানড ক্রিম ১টি, ক্যানড মাশরুম ২ টুকরা, এ ছাড়া পরিমাণমতো লাগবে মাখন, পেঁয়াজ, রসুন, লবণ, সাদা গোলমরিচ ও পারমিজান পনির।
প্রণালি: লবস্টারের খোসা থেকে মাংস বের করে টুকরা করে নিন। পেঁয়াজ, রসুন মিহি কুচি করে নিন। চুলায় মাখন গলিয়ে তাতে পেঁয়াজ-রসুন ভেজে বাদামি করে নিন। মাশরুমকুচি দিন। এটি মিনিটি দুয়েক ভেজে চিংড়ির মাংস দিয়ে নিন। এবার ৮-১০ মিনিট ভাজতে হবে। এরপর পুরো একটা ক্যানড ক্রিম ও পারমিজান পনির দিন। ভালো করে নেড়ে মাখা মাখা করতে হবে। এরপর লবস্টার খোসাটা ওভেনে পাঁচ মিনিট হালকা গরম করে নিতে হবে। এরপর রান্না করা চিংড়ি খোসার ভেতর ভরে দিন। এর ওপর পনির দিয়ে মিনিট তিনেক ওভেনে গরম করে পরিবেশন করবেন লবস্টার থার্মিডর।
গ্রিলড কালামারি সালাদ
উপকরণ: কালামারি/স্কুইড ১২০ গ্রাম, পেঁয়াজ ১টা, লাল ও সবুজ ক্যাপসিকাম একটির চার ভাগের এক ভাগ করে, কাঁকড়ার পা ১টা, চেরি টমেটো ২টি, গ্রিন অলিভ ২টি। এ ছাড়া পরিমাণমতো লাগবে লবণ, গোলমরিচগুঁড়া ও জলপাই তেল।
প্রণালি: পেঁয়াজ ও ক্যাপসিকাম জুলিয়ান করে কেটে নিন। কাঁকড়ার পা টুকরা করে নিন। প্যানে জলপাই তেল নিয়ে তাতে স্কুইড বা কালামারি দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। এবার কাঁকড়ার পা, পেঁয়াজ, টমেটো, গ্রিন অলিভ দিয়ে দুই মিনিট ভাজুন। নামিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন।
চিংড়ির টেম্পুরা
উপকরণ: মাঝারি চিংড়ি ৮-১০টি, ময়দা ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব প্রয়োজনমতো। ডিম ফেটানো ১টি। লেবুর রস, মরিচের গুঁড়া ও লবণ স্বাদমতো। তেল ভাজার জন্য।
প্রণালি: চিংড়ি খোসা ছাড়িয়ে নিন। লেবুর রস, মরিচ ও লবণ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। এবার ময়দায় মেখে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে হালকা আঁচে
ভেজে নি
0 comments:
Post a Comment