Friday, October 23, 2015

কবি নজরুলের প্রিয় রান্না

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কী খেতে পছন্দ করতেন তা নিয়ে কিছু খাবার রেঁধেছেন রাহিমা সুলতানা৷
রাহিমা সুলতানা৷ ছবি: খালেদ সরকার 
মুগডাল ভুনা
মুগডাল ভুনা
উপকরণ: মুগ ডাল ২০০ গ্রাম (আধা কাপ), পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কোয়া ৪-৫টি, ধনে গুঁড়া সিকি টেবিল চামচ, মরিচ গুঁড়া সিকি টেবিল চামচ, জিরা গুঁড়া সিকি টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি টেবিল চামচ, ঘি ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি, লবণ পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি।
প্রণালি: মুগ ডাল হালকা বাদামি করে ভেজে নিন। এবার ডাল ধুয়ে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন। একটা প্যানে তেল, সব মসলা এবং ২ টেবিল চামচ পানি দিয়ে ভুনে নিন। এবার ডাল মিশিয়ে নিন। একটু ভুনে এক কাপ গরম পানি মিশিয়ে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে ডালে কাঁচা মরিচ ফালি ঘি ও পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে নিন। ২ মিনিট অল্প আঁচে রেখে গরম গরম পরিবেশন করুন।

ডাল চচ্চড়ি
ডাল চচ্চড়িউপকরণ: মসুরের ডাল ২৫০ গ্রাম, আদা পেস্ট আধা চা-চামচ, রসুন কোয়া ৫-৬টি, হলুদ গুঁড়া সিকি চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, তেল ২ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ, তেজপাতা ২-৩টি, লবণ আধা চামচ, পানি ১ কাপ।
প্রণািল: মসুরের ডাল আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে সব মসলা ২ টেবিল চামচ পানি দিয়ে ভুনে নিন। ডাল মিশিয়ে নিন। একটু ভুনে এক কাপ পানি মিশিয়ে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে ডালে কাঁচা মরিচ ফালি, ঘি মিশিয়ে নিন। ২ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
পাঁচমিশালি সবজি
পাঁচমিশালি সবজিউপকরণ: বেগুন, শজনেডাঁটা, মিষ্টিকুমড়া, আলু, পটোল, পেঁপে, ঝিঙে ৫০ গ্রাম করে; পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, হলুদ সামান্য, রসুন কোয়া ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, তেজপাতা ২-৩টি।
প্রণািল: সবজিগুলো টুকরো করে কেটে নিন। পাঁচফোড়ন এবং তেল বাদে সব সবজি একসঙ্গে মিশিয়ে সেদ্ধ করে নিন। অন্য পাত্রে তেলে পাঁচফোড়ন, কাঁচা মরিচ, সব সবজি দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন।

চালকুমড়ায় পোস্ত
চালকুমড়ায় পোস্তউপকরণ: চালকুমড়া কাটা ১০-১২ টুকরা, পোস্তদানা বাটা ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, হলুদ সামান্য, ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে আধা কাপ পানি দিয়ে একটি ছড়ানো প্যানে অল্প আঁচে ঢেকে ২০ মিনিট রান্না করুন। মাঝে ১০ মিনিট পর উল্টে দিতে হবে। নামানোর আগে কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। রান্না হয়ে গেলে থানকুনি পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 comments:

Post a Comment