উপকরণ: চাল এক কাপ, কলই ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ এক চা-চামচ (স্বাদমতো), পেয়াজ কুচি আধা কাপ, সবুজ ও লাল ক্যাপসিকাম আধা কাপ করে, টমেটো আধা কাপ।
প্রণালি: চাল ও ডাল ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। এতে বেকিং পাউডার ও লবণ মেখে ঘন ব্যাটার তৈরি করতে হবে। সিকি কাপ আন্দাজ তাওয়ায় দিয়ে রুটির মতো করে বাকি সব উপকরণ ছড়িয়ে ঢেকে দিতে হবে। এক মিনিট পর উল্টে দিতে হবে। একটু তাওয়ায় রেখে নামাতে হবে।
উপকরণ: সুজি দুই কাপ, টক দই এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ, লবণ এক চা-চামচ (স্বাদমতো), পানি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ফ্রুট সল্ট বা সোডিয়াম সাইট্রেট এক টেবিল চামচ, তেল দুই টেবিল চামচ।
বাগারের জন্য: তেল দুই টেবিল চামচ, সরিষা এক টেবিল চামচ, কারিপাতা পাঁচ-ছয়টা।
প্রণালি: সুজির সঙ্গে সব উপকরণ মিশিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। ধোকলার পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণ ঢেলে পুডিংয়ের মতো ভাপিয়ে নিতে হবে। তেলে সরিষা ও কারিপাতার ফোড়ন দিয়ে ধোকলার ওপর ঢেলে দিতে হবে।
ছোলা বাটোরা
প্রণালি: ময়দায় সুজি, লবণ, চিনি, বেকিং সোডা, টক দই ও প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার তেল মেখে ঢেকে রাখতে হবে কয়েক ঘণ্টা। পরে রুটি বেলে ডুবো তেলে ভাজতে হবে।
একটি পাত্রে পেঁয়াজ বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কষাতে হবে। তাতে সে ছোলা ঢেলে আন্দাজমতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে। তেঁতুলের ক্বাথ দিয়ে নামিয়ে বাটোরার সঙ্গে গরম গরম পরিবেশন।
উপকরণ: চাল এক কাপ, কলই ডাল আধা কাপ, চানার ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, মেথি এক টেবিল চামচ।
প্রণালি: চাল ও ডাল ভিজিয়ে রাখতে হবে পাঁচ-ছয় ঘণ্টা। এরপর মেথিসহ ব্লেন্ড করে নিতে হবে। লবণ ও অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে। তাওয়ায় পাটিসাপটার মতো করে ছড়িয়ে তার চারপাশে মসলা দিয়ে মাঝখানে আলুর দম ঢুকিয়ে ভাঁজ করে নিতে হবে। নারকেল চাট, আলুর দম ও সম্বারের সঙ্গে পরিবেশন।
নারকেল চাটউপকরণ: নারকেল বাটা আধা কাপ, টক দই এক টেবিল চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, তেল এক টেবিল চামচ, কারিপাতা দু-তিনটা, সরিষা আধা চা-চামচ, শুকনা মরিচ দুটি, লবণ সামান্য।
প্রণালি: নারকেল, টক দই, আদা ও রসুন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তেলে বাকি উপকরণ ঢেলে ফোড়ন দিয়ে একসঙ্গে মেশাতে হবে।
মসলা
উপকরণ: রোস্ট করা চানা ডাল বাটা আধা কাপ, শুকনা মরিচ বাটা এক চা-চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, টমেটো কেচাপ এক টেবিল চামচ, লেবুর রস এক চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে।
আলুর দম
উপকরণ: বড় আলু (সেদ্ধ) দুটি, তেল দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, গরম মসলা এক চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, ধনেপাতা কুচি এক চা-চামচ।
প্রণালি: পেঁয়াজ সামান্য ভেজে সব উপকরণ ঢেলে সামান্য পানি দিয়ে নাড়তে হবে। কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামাতে হবে।
সম্বার: সেদ্ধ চনার ডাল বাটা আধা কাপ, সেদ্ধ আলু ভর্তা আধা কাপ, তেল দুই টেবিল চামচ, জিরা এক চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, বিভিন্ন রকম সবজি এক কাপ, নারকেল বাটা দেড় টেবিল চামচ।
0 comments:
Post a Comment