উপকরণ: গোটা বেবিকর্ন ৮টি, মুরগির বুকের মাংস আধা কেজি, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, ফেটানো ডিম ২টি, বিস্কুটের গুঁড়া ১ কাপ, টুথপিক ৮টি, তেল ও লবণ প্রয়োজনমতো।
প্রণালি: মুরগির মাংস দেড় ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি টুকরা করে কেটে নিন। ডিম, বিস্কুটের গুঁড়া ও তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মেখে রাখুন ১ ঘণ্টা। অন্য পাত্রে লবণ ও পানি দিয়ে বেবিকর্ন সামান্য ভাপিয়ে নিন। এখন মেখে রাখা মাংসের টুকরা দিয়ে বেবিকর্নের কিছু অংশ মুড়িয়ে টুথপিক দিয়ে গেঁথে নিন। এরপর ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে লাল করে ভেজে নিন। এবার টুথপিক খুলে পরিবেশন করতে পারেন।
পুরভরা আলু ভাজা
উপকরণ: বড় আলু ৫টি, ফেটানো ডিম ২টি, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ কাপ, লবণ ও তেল প্রয়োজনমতো।
পুরের উপকরণ: মুরগির মাংসের মিহি কুচি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, ক্যাপসিকাম-গাজা-বাঁধাকপিকুচি আধা কাপ, হলুদ ও মরিচগুঁড়া আধা চা-চামচ করে, টমেটো সস, চিলি সস ও সয়া সস ১ চা-চামচ করে, লবণ ও তেল প্রয়োজনমতো।
প্রণালি: আলুর খোসা ছাড়িয়ে আড়াআড়ি দুই টুকরা করে মাঝের অংশ খুঁচিয়ে তুলে ফেলুন। একটি বাটির আকার হবে। লবণ ও গোলমরিচগুঁড়া দিয়ে এগুলো সেদ্ধ করে নিন। এবার আলুগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
পুর তৈরির জন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভাজুন। এতে মাংস দিয়ে একটু ভেজে নিন। এবার সব মসলা ও সস দিয়ে নাড়াচাড়া করুন। পানি শুকিয়ে মাংস সেদ্ধ হয়ে এলে সবজিগুলো দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। সবজিগুলো কচকচে থাকবে। পুর একটু ঠান্ডা হয়ে এলে ভেজে রাখা আলুর বাটিতে ভরে সাজিয়ে পরিবেশন করুন।
মুরগির ডোনাটউপকরণ: মুরগির মাংসের কিমা ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরাবাটা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, পুদিনাপাতাকুচি ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা-চামচ, চিলি ও টমেটো সস ১ চা-চামচ করে, সেদ্ধ আলু বড় একটি, ডিম একটি, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি: ডিম ও তেল ছাড়া বাকি সব উপকরণ কিমার সঙ্গে মেখে রাখুন আধা ঘণ্টা। এবার এটি দিয়ে ডোনাটের আকার করুন। এবার ছড়ানো প্যানে অল্প তেলে ডোনাটগুলো ছেড়ে দিন। অল্প সেদ্ধ হয়ে এলে ডোনাটের মাঝখানের ফাঁকা অংশে ডিম ভেঙে সাবধানে ছেড়ে দিন। কুসুম যেন ভেঙে না যায়। ডিম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। এটি গরু বা খাসির মাংসের কিমা দিয়েও করা যাবে।
চিংড়ির রোল
পুরের উপকরণ: বড় গোটা চিংড়ি ১০টি (খোসা ছাড়ানো লেজসহ), আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, চিলি সস ও টমেটো সস ১ টেবিল-চামচ করে, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ. লবণ ও তেল প্রয়োজনমতো।
রোলের উপকরণ: ময়দা ১ কাপ, তেল ও লবণ স্বাদমতো।
প্রণালি: তেল, লবণ ও পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিন। পাতলা করে বেলে তিন বাই তিন ইঞ্চি করে কেটে নিন। এবার তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে চিংড়ি মেখে রাখুন আধা ঘণ্টা। এবার ময়দার শিট বিছিয়ে তাতে একটি করে চিংড়ি রেখে পেঁচিয়ে রোল তৈরি করে নিন। পাতলা কাই দিয়ে মুখ বন্ধ করে দিন। চিংড়ির লেজের অংশটুকু বেরিয়ে থাকবে। এবার ডুবো তেলে মচমচে করে ভেজে সস দিয়ে পরিবেশন।
0 comments:
Post a Comment