ভাতের সঙ্গে বা এমনিতেই সালাদ খেতে পারেন এই সময়ে। নানা স্বাদের চার রকম সালাদের রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।
প্রণালি: ওপরের সব উপকরণ টুকরা করে একসঙ্গে মিশিয়ে ঢেকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
মুরগি-আনারস সালাদ
উপকরণ: মুরগির বুকের মাংস (সেদ্ধ করা) ১ কাপ, আনারস কুচি ২ কাপ, কাঁচা মরিচ মিহি কুচি দুটি, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা মিহি কুচি ১ টেবিল চামচ, সরষে গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, মেয়োনেজ বা সালাদ ড্রেসিং ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: মুরগির মাংস (লবণ ও আদা বাটা দিয়ে সেদ্ধ করা) টুকরা করে নিতে হবে। এবার আনারস, মুরগির মাংস ও অন্যান্য উপকরণ একটি বড় পাত্রে মেশাতে হবে। সব শেষে মেয়োনেজ বা সালাদ ড্রেসিং মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
দই ও সবজি সালাদ
প্রণালি: শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনাপাতা—সব উপকরণ পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিন। এরপর ঠান্ডা করুন ফ্রিজে রেখে। দই, আলু, ডিম, চিনি, লেবুর রস ও পরিমাণমতো লবণ দিয়ে সব উপকরণ মেখে পরিবেশন করুন।
চিংড়ি ও পাস্তা সালাদ
উপকরণ: মাঝারি আকারের চিংড়ি ১ কাপ, ২৫০ গ্রাম পাস্তা, গাজর কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ বরবটি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ স্বাদমতো, টমেটো সস আধা কাপ, পনির কুচি ১ টেবিল চামচ, জলপাই তেল প্রয়োজনমতো।
প্রণালি: একটি বড় সসপ্যানে ২ লিটার পানি দিয়ে তাতে লবণ ১ টেবিল চামচ ও জলপাই তেল ১ টেবিল চামচ দিয়ে পাস্তা সেদ্ধ করতে হবে। পাস্তা সেদ্ধ হলে ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে পাস্তার পানি ঝরাতে হবে। অন্য একটি ফ্রাইপ্যানে তেল হালকা গরম করে তাতে রসুন কুচি ভাজতে হবে। তারপর চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না চিংড়ির সুগন্ধ ছড়ায়। তারপর পাস্তা ও বাকি সব উপকরণ একসঙ্গে ভাজতে হবে। এবার নামিয়ে বাটিতে ঢেলে পনির কুচি দিয়ে পরিবেশন করুন।
0 comments:
Post a Comment