সবজি খাওয়ার কথা বললেই বাড়ির সবার মুখ বেজার? পরিবেশন করেই দেখুন না এই পদগুলো। পছন্দ হবে শিশুদেরও। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান।
সবজির কোফতা বিরিয়ানি
উপকরণ: পছন্দমতো নানা রকম সবজি ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গরম পানি ৩ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপের একুট বেশি, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, এলাচ ও দারুচিনি ৩টি করে, নারকেল কোরানো ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কিশমিশ-পেস্তাবাদাম-কাঠবাদাম সিকি কাপ, ডিম ১টা, কেওড়া জল ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মটরশুঁটি আধা কাপ, সেদ্ধ চটকানো আলু আধা কাপ।
প্রণালি: ২ টেবিল চামচ ঘিয়ে নারকেল কোরানো, বাদাম ও কিশমিশ ভেজে নিতে হবে। গরম পানিতে প্রয়োজনমতো তেল, চিনি, লবণ, দুধ মটরশুঁটি ও এলাচ-দারুচিনি দিয়ে পোলাও রান্না করে নিতে হবে। নামানোর আগে কেওড়া জল দিয়ে দিতে হবে।
সবজি কুচি করে ১ টেবিল চামচ তেলে সামান্য ভেজে নিতে হবে। এবার বাকি সব উপকরণ ও সবজি মেখে ছোট ছোট কোফতা বানিয়ে নিতে হবে। নারকেল কোরানো ও কোফতাগুলো বিছিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
সবজি পাইউপকরণ: আলু সেদ্ধ আধা ভাঙা দেড় কাপ, পনির ৫০ গ্রাম। গাজর, পেঁপে, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বাঁধাকপি ইত্যাদি নানা রকম সবজি সেদ্ধ ২ কাপ। যেকোনো চিপস ১ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ডিম সেদ্ধ ১টা, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: সবজিগুলো ছোট কিউব করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে পানি ছেঁকে নিতে হবে। টমেটো সস, চিপস, পনির ও ডিম বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে। যে পাত্রে পাই হবে, তাতে মাখন ব্রাশ করে মিশ্রিত উপকরণের অর্ধেক বিছিয়ে দিতে হবে। মিশ্রণের ওপর অর্ধেক টমেটো সস দিয়ে তার ওপর অর্ধেক পনির ও ডিম কুচি করে দিতে হবে। এবার এর ওপর বাকি উপকরণগুলো বিছিয়ে দিতে হবে এবং বাকি টমেটো সস দিতে হবে। এর ওপর পনির আধাভাঙা করে ছড়িয়ে দিতে হবে। সবশেষে সামান্য টমেটো সস ছড়িয়ে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে উচ্চতাপে ৪-৫ মিনিট বেক করে নিতে হবে। বের করে গরম গরম পরিবেশন করতে হবে।
সবজি-পনিরে ললি
উপকরণ: পছন্দমতো নানা রকম সবজি ১ কাপ, সেদ্ধ আলু কুচি ১ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া ২ টেবিল-চামচ, ডিম সেদ্ধ ১টা, ময়দা ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা তিল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পনির কুচি ২ টেবিল চামচ, পনির আধা ইঞ্চি পুরু ও ২ ইঞ্চি লম্বা করে কাটা ১০-১২ টুকরা, শাসলিক কাঠি ১০-১২টা।
প্রণালি: ডিম সেদ্ধ করে মোটা কুচি করে নিতে হবে। সবজিগুলো মিহি কুচি করে ১ টেবিল চামচ তেলে ৩-৪ মিনিট ভেজে নিতে হবে। পনির, তিল ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে লবণ চেখে কুচি করা পনির মেশাতে হবে। এবার এই মিশ্রণ ১০-১২টি ভাগ করে প্রতিটি ভাগ লম্বা করে কালো জামের মতো আকার করে নিতে হবে। এর ভেতরে পনিরের পুর ভরে দিতে হবে। এবার একটি করে শাসলিক কাঠি ঢুকিয়ে তিলের মধ্যে গড়িয়ে গরম তেলে ভাজতে হবে। সোনালি হলে নামিয়ে সস দিয়ে পরিবেশন করতে হবে।
রসুন-সবজি স্যুপ
উপকরণ: গাজর, পেঁপে, চিচিঙ্গা ও পটল ২ কাপ। রসুন কুচি সিকি কাপ, বাটার অয়েল ৪ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ, চিকেন স্টক কিউব ২টা, গুঁড়া দুধ আধা কাপ, পানি ৮ কাপ, বিচি ছাড়ানো কাঁচা মরিচ ৪-৫টি, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: ২ টেবিল চামচ বাটার অয়েলে অর্ধেক রসুন কুচি ও ময়দা বাদামি করে ভেজে নিতে হবে। ঠান্ডা করে ২ কাপ পানি দিয়ে নেড়ে ফুটিয়ে নামাতে হবে। দলা বেঁধে গেলে ছেঁকে নিতে হবে। সবজি ৮ কাপ পানি দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। আধা সেদ্ধ হলে তাতে চিকেন স্টক কিউব ও দুধ গুলিয়ে দিতে হবে। চিকেন কিউব গলে গেলে ময়দার মিশ্রণ আস্তে আস্তে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। গোলমরিচ ও কাঁচা মরিচ দিতে হবে। স্বাদমতো লবণ দিতে হবে। বাকি বাটার অয়েলে রসুন বাদামি করে বাগাড় দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

0 comments:
Post a Comment