Friday, October 2, 2015

ইফতারিতে শরবত


     

Untitled-19পেস্তার শরবতউপকরণ: দুধ ২ লিটার, পেস্তাবাদাম ৩০ গ্রাম, চিনাবাদাম ১৫ গ্রাম, সবুজ ফুড কালার আধা চা-চামচ, গোলাপজল দেড় টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, বরফ কুচি পরিমাণমতো।

প্রণালি: বাদামগুলো বেটে রাখুন। দুধ চুলায় দিয়ে নাড়তে থাকুন, ঘন হয়ে অর্ধেক পরিমাণ হয়ে এলে বাদাম বাটা দিয়ে নাড়ুন। ফুড কালার দিন। জাফরান গোলাপ জলে ভিজিয়ে রেখে এটি দুধের মিশ্রণে দিয়ে দিন। একটু নেড়ে নামিয়ে নিন। ফ্রিজে ঠান্ডা করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

শসার ঠান্ডা পানীয়
Untitled-20উপকরণ: শসা কুচি ১ কাপ, পানি ২ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল টামচ, লবণ আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিটলবণ আধা চা-চামচ, কাঁচা মরিচ মিহি কুচি ১টি ও বরফ কুচি পরিমাণমতো।







প্রণালি: বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। এটি ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন।

ঘৃতকুমারীর পানীয়
Untitled-21উপকরণ: ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল ৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ ও পানি ২ গ্লাস। অ্যালোভেরা কিনে কাঁটাচামচ দিয়ে খুঁচিয়ে জেল বের করে নিতে হবে।







প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন, জেল যাতে ভালোভাবে মিশে যায়। বরফ দেবেন না, তাতে জেল জমে যেতে পারে।

তোকমার শরবত
Untitled-16উপকরণ: তোকমা ২ টেবিল চামচ, পানি সাড়ে চার গ্লাস, মালটা ২টি, মালটার খোসা কুচি প্রতি গ্লাসের জন্য ১ চা-চামচ করে ও চিনি আধা কাপ।









প্রণালি: চার গ্লাস পানিতে চিনি গুলিয়ে ফ্রিজে রাখুন। তোকমা ধুয়ে আধা গ্লাস পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এটি ফুলে উঠবে। ইফতারির ১৫ মিনিট আগে চিনির পানি বের করে তাতে মালটার রস মিশিয়ে নিন। এটি ছেঁকে চারটি গ্লাসে ঢেলে প্রতিটিতে ১ টেবিল চামচ করে তোকমা দিন। ১ চা-চামচ করে মালটার খোসা কুচি দিয়ে পরিবেশন করুন।

আমের বাহারি রস
Untitled-17উপকরণ: আমের রস ১ কাপ, টকদই ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ, কমলা ফুড কালার ৪ ফোঁটা, পাকা আমের টুকরা সিকি কাপ, সোডা ওয়াটার আধা কাপ ও ম্যাংগো এসেন্স ১-২ ফোঁটা।





প্রণালি: টকদই, আইসক্রিম, ফুড কালার, এসেন্স ও চিনি ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে ওপরে সোডা ওয়াটার ঢেলে নিন। এর ওপর জমানো বরফ ও তার ওপর আমের টুকরা দিয়ে পরিবেশন।

পুদিনা লেমোনেড
পুদিনা লেমোনেডউপকরণ: লেবুর রস ৩০ গ্রাম, পুদিনাপাতা এক মুঠো, বিট লবণ, চিনির সিরাপ, বরফ কিউব, পানি প্রয়োজনমতো।

প্রণালি: লেবু থেকে প্রথমে রস বের করে নিতে হবে। এরপর পুদিনাপাতাগুলো ছিঁড়ে নিতে হবে। এর সঙ্গে বিট লবণ, চিনির সিরাপ, বরফ কিউব ও ১৫০ গ্রাম পানি নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেল পুদিনা লেমোনেড।
















0 comments:

Post a Comment