বাজার থেকে সবজি কিনে এনে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এতে কোনো ধরনের কীটনাশক থাকলে তার প্রভাব কেটে যাবে।
সবজি কাটার সময় দা-বঁটির বদলে ছুরি ব্যবহার করতে পারেন। একটু ধারালো ছুরিতে সবজি কাটলে তার আকার ঠিক থাকবে। ভোঁতা কিছু ব্যবহার করলে সবজি ছেঁচে রস বেরিয়ে আসতে পারে।
সবজি দিয়ে কী রান্না করছেন মাথায় রাখুন। কাটার সময় আকার ঠিক না হলে রান্না খারাপ হতে পারে।
সবজি সম্পূর্ণ সেদ্ধ করে গলিয়ে ফেলা ঠিক নয়। এতে গুণাগুণ ঠিক থাকে না।
একাধিক সবজি একত্রে রান্নার সময় যেসব সবজি সেদ্ধ হতে সময় নেয়, তা আগে দিন।
সবুজ রঙের সবজি কম সময় ধরে রান্না করলে রং ঠিক থাকে।
রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের প্রধান এ টি এম আহমেদ হোসাইন
সবজির পোলাও
উপকরণ: বাসমতি চাল ১০০ গ্রাম, তেল ১ টেবিল চামচ, এলাচ ২টি, বড় এলাচ ১টি, লবঙ্গ ২-৩টি, দারুচিনি বড় একটি, বড় পেঁয়াজ কুচি একটি, কাঁচা মরিচ ৩টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পানি ২০০ মিলিলিটার, তেজপাতা ১টি, গাজর ১০ গ্রাম, ফুলকপি ১০ গ্রাম, আলু ১০ গ্রাম, বরবটি ১০ গ্রাম, মটরশুঁটি ১০ গ্রাম, লবণ স্বাদমতো।
প্রণালি: সব সবজি কিউব করে কেটে সেদ্ধ করে নিন। পাত্রে তেল গরম করে গোটা মসলাগুলো দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিন। পেঁয়াজ বাদামি হলে বাটা মসলা দিন। এবার চাল দিয়ে একটু নাড়ুন। মিনিট দুয়েক পর ২০০ মিলিলিটার গরম পানি ও লবণ দিয়ে দিন। ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিন। মৃদু আঁচে ১০ থেকে ১২ মিনিট রাখুন। এবার সবজি দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
সবজি ফ্রিতাতা
প্রণালি: তেল ছাড়া বাকি সব একত্রে মাখিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হলে মাখানো সবজির খামির ডিম ভাজার মতো পুরো প্যানে ছড়িয়ে দিন। মাঝারি আঁচের পাঁচ মিনিট ভাজার পর সাবধানে উল্টে নিয়ে আবার পাঁচ মিনিট ভাজুন। সোনালি রং হলেই নামিয়ে নিয়ে পিৎজার মতো করে কেটে নিয়ে পরিবেশন করুন।
সবজির স্টু
প্রণালি: সব সবজি কিউব করে কেটে নিন। পাত্রে মাখন গরম করে ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করুন। সবজির স্টক দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করুন। স্টক না থাকলে শুধু পানি দিয়েও ফুটিয়ে নিতে পারেন। একে একে সব সবজি দিয়ে দিন। একটু নেড়ে ঢাকনা দিয়ে দিন। মৃদু আঁচে ১০ থেকে ১২ মিনিট রাখুন। লবণ, সাদা গোলমরিচ দিয়ে নামিয়ে নিন। খুব গরম অবস্থায় পরিবেশন করুন।
0 comments:
Post a Comment