বাজারে চলে এসেছে কাঁচা আম। ভর্তা
বা শরবত তো আছেই, এর বাইরে জেনে নিন কাঁচা আম দিয়ে তৈরি ভিন্ন স্বাদের কিছু
রেসিপি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
আম-মুরগির কোরমা

উপকরণ: মুরগির মাংস ১ কেজি, কাঁচা আমের টুকরা ১ কাপ, তেল অথবা ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা কয়েকটি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পোস্তদানা বাটা ১ চা-চামচ, টকদই ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি ও লবণ স্বাদমতো।
প্রণালি: ঘিতে পেঁয়াজ লাল করে ভেজে গরমমসলা দিতে হবে। এরপর বাকি সব মসলা কষিয়ে টকদই মাখানো মুরগি দিতে হবে। মুরগি সেদ্ধ হওয়ার পর আম দিন। এরপর চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
কাঁচা আমের বোরহানিউপকরণ: কাঁচা আমের টুকরা ২ কাপ, চিনি আধা কাপ, বিটলবণ আধা চা-চামচ, পুদিনাপাতা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, পানি দেড় কাপ, ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি ও গোলমরিচ সামান্য।
প্রণালি: প্রথমে কাঁচা আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে পরিবেশন করুন কাঁচা আমের বোরহানি।
কাঁচা আমের সালাদ

উপকরণ: কাঁচা আমের টুকরা আধা কাপ, গাজর আধা কাপ, ক্ষীরা অথবা শসা আধা কাপ, ড্রেসিংয়ের জন্য লেটুসপাতা আধা কাপ, কাঁচা আমের পেস্ট আধা কাপ, কাঁচা মরিচ ১টি, লেবুর রস ১ চা-চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ সামান্য ও অলিভ অয়েল ১ চা-চামচ।
প্রণালি: আম, গাজর, ক্ষীরা ও লেটুসপাতা টুকরা করে নিন। আমের পেস্টের সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করতে হবে। এরপর একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।
পোড়া আমের খাট্টাউপকরণ: আম ২টি, মলা মাছ ২৫০ গ্রাম, কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, রসুন কুচি ১ টেবিল চামচ, জিরা ও ধনে গুঁড়া আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা ১ চা-চামচ ও পানি দেড় কাপ।
প্রণালি: আম আগুনে পুড়িয়ে নিতে হবে। খোসা ও বিচি ফেলে শাঁস বের করে নিতে হবে। এবার রসুন ছাড়া মাছ ও অন্যান্য উপকরণ আমের সঙ্গে দিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। খাট্টা হয়ে গেলে রসুনের বাগার দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

আম-বেগুনের টক-মিষ্টিউপকরণ: বেগুন আধা কেজি, আম ১টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, চিনি বা গুড় ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ভিনেগার ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, রসুনের কোয়া ৫-৬টি।
প্রণালি: বেগুন টুকরা করে হলুদ, লবণ ও মরিচ মেখে ভেজে নিতে হবে। সরিষার তেলে শুকনা মরিচ ও পাঁচফোড়ন ভেজে সরিষা বাটা দিন। এরপর ভাজা বেগুন, আম ও রসুন দিতে হবে। ভিনেগার দিন। চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

0 comments:
Post a Comment