Friday, October 2, 2015

মুরগির কয়েক পদ




Untitled-9মুরগির শাহি কোরমা
উপকরণ: মুরগির মাংস দেড় কেজি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ (স্বাদমতো), পেঁয়াজ বেরেস্তা বাটা ১ চা-চামচ, পোস্তদানা বাটা ১ চা-চামচ, বাদাম বাটা ১ চা-চামচ, কিশমিশ বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, দুধ দেড় কাপ, তেজপাতা ২টি, এলাচি ৪-৫টি, দারুচিনি ২ টুকরা, ঘি ২ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ।

প্রণালি: ঘিয়ে সব মসলা কষিয়ে মাংস দিয়ে দিন। মাংস কষিয়ে দুধ দিয়ে ঢেকে দিন। প্রয়োজনে সামান্য পানি দিন। সেদ্ধ হলে চিনি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।


Untitled-8
মুরগি-কাজুবাদামের সালাদ
উপকরণ: মুরগির মাংস ১ কাপ, কাজুবাদাম ১ কাপ, গাজর ও শসা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সয়াসস ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, পেঁয়াজ ২ টেবিল চামচ, ডিম ১টি, টমেটো সস ২ টেবিল চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চামচ।

প্রণালি: কাজুবাদাম ভেজে নিন। মুরগির মাংসে সয়াসস, লেবুর রস, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মেখে ভেজে নিন। বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মেখে সালাদ তৈরি করে নিন।



  মাশরুম-মুরগিমাশরুম-মুরগি
উপকরণ: মুরগির মাংস ১ কেজি, মাশরুম দেড় কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা দেড় চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, এলাচি ৩-৪টি, লবণ পরিমাণমতো, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, গরম মসলা ১ চা-চামচ, মেথি বাটা আধা চা-চামচ, মৌরি বাটা আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৩-৪টি।

প্রণালি: মুরগির মাংস ছোট ছোট টুকরা করে নিন। তেলে এলাচি, তেজপাতা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে সব মসলা দিয়ে কসিয়ে মাংস দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে মাশরুম ও কিছুক্ষণ পর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।


Untitled-11
গ্রিল মুরগি
উপকরণ: মুরগি ১টি, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ (স্বাদমতো), জায়ফল বাটা সিকি চা-চামচ, তন্দুরি মসলা দেড় চা-চামচ, ঘি ৩ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ।

প্রণালি: মুরগিতে সব মসলা মেখে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর চুলায় গ্রিল করে নিতে হবে অথবা ইলেকট্রিক ওভেনে গ্রিলে ৪৫-৫০ মিনিট গ্রিল করে নিতে হবে। মাঝখানে ২-৩ বার ঘি ব্রাশ করতে হবে। বিভিন্ন রকম সবজি, পেঁয়াজ, সামান্য লবণ ও গোলমরিচ মেখে গ্রিল করে অথবা তাওয়ায় অল্প তেলে নাড়াচাড়া করে মুরগির সঙ্গে পরিবেশন করুন।

0 comments:

Post a Comment