Thursday, October 15, 2015

চিকেন টিক্কা কাবাব

     
চিকেন টিক্কা কাবাবচিকেন টিক্কা কাবাবউপকরণ: ১ কেজির ১টি মুরগি ৪ ভাগ করে টুকরোগুলো চাকু দিয়ে স্লাইস করে কেটে দিতে হবে। লেবুর রস আধা কাপ, কাশ্মীরি মরিচের গুঁড়া ৫ টেবিল চামচ, ভিনেগার আধা কাপ, চিকেন পাউডার ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল আধা কাপ।
প্রস্তুতপ্রণালি: সব মসলা মাংসে মিশিয়ে একটি পাত্রে এক ঘণ্টা রাখতে হবে। তারপর শিকে ভরে ভালোভাবে অল্প আঁচে সেঁকতে হবে।


চিকেন সাংগ্রিলা কাবাব
চিকেন সাংগ্রিলা কাবাবউপকরণ: মুরগির রানের মাংস হাড় ছাড়া ১ কেজি, মেয়োনেজ ৩ টেবিল চামচ, সাদা গোলমরিচ ২ চা-চামচ, কালো গোলমরিচ ১ চা-চামচ, রসুন কিমা ২ টেবিল চামচ, পালংশাক পেস্ট ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সবুজ মসলা ১ টেবিল চামচ, চিকেন পাউডার আধা টেবিল চামচ, আদার গুঁড়া ১ চা-চামচ।
প্রস্তুতপ্রণালি: মাংসের সঙ্গে সব উপকরণ মাখিয়ে রাখতে হবে কমপক্ষে এক ঘণ্টা। তারপর লোহার শিকে ভরে কয়লার আগুনে গ্রিল করতে হবে। কমপক্ষে সাত মিনিট রাখতে হবে।
সবুজ মসলা প্রস্তুত: কাঁচা মরিচ, পুদিনা পাতা ব্লেন্ড করতে হবে।

0 comments:

Post a Comment