Friday, October 2, 2015

ভিন্ন স্বাদ

  
ক্রিস্পি ডাক
Untitled-36
উপকরণ: একটা হাঁস (চামড়া ছাড়ানো), সয়া সস, চিনি, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও শসা।
প্রণালি: প্রথমে হাঁসের চামড়া ছাড়িয়ে নিতে হবে। এরপর হাঁসটাকে পরিমাণমতো সয়া সস, চিনি, আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘণ্টা। ম্যারিনেট করা হাঁসকে আবারও এক ঘণ্টা পানিতে সেদ্ধ করে নিতে হবে। এবার হাঁসের মাংস ও হাড় আলাদা করে নিতে হবে। সেদ্ধ মাংসগুলো স্লাইস করে কেটে ডুবো তেলে ভাজতে হবে। পরিবেশনের সময় ভাজা মাংসের সঙ্গে পেঁয়াজ কুচি ও শসার কুচি দিয়ে পরিবেশন করুন।

ভিয়েতনামি রোল

Untitled-22
উপকরণ: চালের গুঁড়া ৫০ গ্রাম, মৌসুমি সবজি (কুচি করে কাটা) ১৫০ গ্রাম, সেদ্ধ মুরগির কিমা ৫০ গ্রাম, সেদ্ধ নুডলস ৫০ গ্রাম ও পিনাট সস।
প্রণালি: প্রথমে মৌসুমি সবজিগুলো কুচি করে কেটে নিন। শুধু লবণ দিয়ে মুরগির কিমা ও নুডলস সেদ্ধ করতে হবে। মৌসুমি সবজি, মুরগির কিমা ও নুডলস একসঙ্গে মিশিয়ে নিন। এখন চালের গুঁড়া পানিতে মিশিয়ে নিন। চালের গুঁড়ার মিশ্রণ কড়াইয়ে এমনভাবে ছড়িয়ে দিন যেন রুটির মতো তৈরি হয়। এবার সবজি, মুরগি কিমা ও নুডলসের মিশ্রণ রুটির মধ্যে দিয়ে রোল তৈরি করুন। পরিবেশন করুন পিনাট সস দিয়ে।

0 comments:

Post a Comment