Friday, October 2, 2015

বাড়িতেই ডেজার্ট


     
 
চকটেল ব্যানানা পপসচকটেল ব্যানানা পপস
উপকরণ: পাকা সাগরকলা ২টি, ডার্ক চকলেট ২০০ গ্রাম। কাজুবাদাম, পেস্তা বাদাম ও চিনাবাদাম গুঁড়া ১৫০ গ্রাম, আইসক্রিম কাঠি বা শাসলিক কাঠি ৬টি।
প্রণালি: কলার খোসা ছাড়িয়ে দুই ধারের দুই মাথা সামান্য কেটে প্রতিটি কলা ৩ টুকরা করুন। কাঠি ধুয়ে রাখুন। একটি হাঁড়িতে পানি গরম করুন। তার ওপরে স্টিমার বা ঝাঁঝরি বসিয়ে নিন। অন্য একটি বাটিতে ডার্ক চকলেট গ্রেট করে নিন। চকলেটের বাটিটি স্টিমার বা ঝাঁঝরিতে বসিয়ে চকলেট গলিয়ে নিন। প্রতিটি কলার টুকরায় একটি কাঠি গেঁথে ট্রেতে রাখুন। অন্য একটি প্লেটে গুঁড়া করা বাদাম ছড়িয়ে রাখুন। এবারে কলার টুকরা নিয়ে একটি একটি করে প্রথমে গলানো চকলেটে গড়িয়ে তারপর বাদামের গুঁড়ায় গড়িয়ে নিন। ট্রেতে সাজিয়ে ফ্রিজে বরফের চেম্বারে রাখুন। জমে গেলে পরিবেশন করুন চকলেট ব্যানানা পপস।
হুইপড ক্রিম পুডিং

হুইপড ক্রিম পুডিং

উপকরণ: ডিম ৪টি, দুধ (১ লিটার দুধ ঘন করে এক কাপ করে নেওয়া), চিনি ১ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, হুইপড ক্রিম আধা কাপ।
প্রণালি:
বাটিতে কুসুম গরম দুধে চিনি ভালো করে মিশিয়ে নিন। এবার ভ্যানিলা দিয়ে মিশিয়ে নিন। একটি একটি করে ডিম দুধের মিশ্রণে দিয়ে খুব মসৃণ করে ফাটিয়ে নিন। যেই বাটিতে পুডিং বসাবেন, সেই বাটিতে মাখন দিয়ে ব্রাশ করে কিছু চিনি ছিটিয়ে ক্যারামেল তৈরি করে নিন। বাটির তলানীতে যেন পুরো ক্যারামেল বসে, সেভাবে ঘুরিয়ে ক্যারামেলাইজ করে নিন। দুধের মিশ্রণ এই বাটিতে ঢেলে প্রি-হিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে এক ঘণ্টা বেক করুন। নামিয়ে ঠান্ডা হলে একটি প্লেটে বাটি থেকে উপুড় করে সাবধানে রাখুন, যেন না ভাঙে। তারপর ঢেকে ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে হুইপড ক্রিম দিয়ে পছন্দমতো নকশা করে সাজিয়ে পরিবেশন করুন।

মাখন কেক


মাখন কেক

উপকরণ: কেকের জন্য:
মাখন ১২৫ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ব্লেন্ড করা চিনি সোয়া এক কাপ, ময়দা দেড় কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, সোডিয়াম বাই কার্বোনেট সিকি চা-চামচ, দুধ আধা কাপ।
ফ্রস্টিংয়ের জন্য: মাখন আধা কাপ, আইসিং সুগার ২ কাপ, লবণ ১ চিমটি, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালি: কেকের সব উপকরণ একত্রে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন, যতক্ষণ পর্যন্ত ফ্যাকাশে রং ধারণ না করে। একটি গোল বেকিং প্যানে মাখন ব্রাশ করে নিন। তাতে কেকের ব্যাটার ঢেলে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে এ দেড় থেকে পৌনে ২ ঘণ্টা বেক করুন। কেক হয়েছে কি না, দেখার জন্য কাঁচি বা ছুরির আগা ঢুকিয়ে পরীক্ষা করে নিন। একটি পরিষ্কার বাটিতে মাখন ও এক চিমটে লবণ মসৃণ করে বিট করে নিন। এবার মাখনে ১ চা-চামচ করে আইসিং সুগার দিয়ে বিট করতে থাকুন। যখন আইসিং সুগার জমাট বাঁধবে, তখন পরিমাণমতো ক্রিম দিয়ে বিট করে নরম করে নিন। বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি হয়ে গেল। এটি কেকের ওপরে ব্রাশ করে নিয়ে মনের মতো নকশা করুন।

0 comments:

Post a Comment