Thursday, October 15, 2015

ভালোবাসা দিবসের রান্না

বেকড রেড ভেলভেট ডোনাট
বেকড রেড ভেলভেট ডোনাট
উপকরণ: ময়দা পৌনে ২ কাপ, বেকিং পাউডার ১ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, সব একসঙ্গে চেলে রাখতে হবে। চিনি পৌনে ১ কাপ, ডিম ১টা বড়, মাখন গলানো ২ টেবিল চামচ, চকলেট গলানো আধা কাপ, ভ্যানিলা এসেন্স আধা টেবিল চামচ, ঘন দুধ আধা কাপ, লাল ফুড কালার ১ টেবিল চামচ।
প্রণালি: বাটিতে চিনি, ডিম, মাখন ও চকলেট একসঙ্গে বিট করে নিতে হবে। এতে ভ্যানিলা এসেন্স, দুধ ও রং দিয়ে খুব করে বিট করে ময়দার মিশ্রণ মেলাতে হবে হালকাভাবে। মসৃণ গোলা হবে। ডোনাট প্যান গ্রিজ করে গোলা ঢেলে বেক করতে হবে। প্রিহিটেড ওভেনে ১২-১৫ মিনিট মাঝারি আঁচে। প্যানে গোলা এমনভাবে ভরতে হবে যেন ওপরে একটু খালি থাকে।
আইসিংয়ের জন্য: গরম পানি ২ টেবিল চামচ, আইসিং সুগার ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ। ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। সার্ভিং প্লেটে ডোনাট উল্টে ওপরে আইসিংয়ের লেয়ার দিয়ে সাজিয়ে পরিবেশন।
* আইসিং শক্ত হয়ে গেলে সামান্য গরম পানি দিয়ে ঠিক করতে হবে।

মার্বেলড রেড ভেলভেট চিজকেক
মার্বেলড রেড ভেলভেট চিজকেক
উপকরণ: ময়দা পৌনে ৩ কাপ, আইসিং সুগার সোয়া দুই কাপ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ডিম ৩টা বড়, দেড় কাপ তেল বা মাখন ১০০ গ্রাম, ঘন দুধ ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ, লাল ফুড কালার ১ টেবিল চামচ, সাদা ভিনেগার ২ টেবিল চামচ।
প্রণালি: বড় বাটিতে ময়দা, চিনি, কোকো পাউডার, লবণ, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। অন্য বাটিতে ডিম, তেল, দুধ, ভ্যানিলা এসেন্স, ফুড কালার ও ভিনেগার একসঙ্গে বিট করে নিতে হবে। এতে ময়দার মিশ্রণ মিলিয়ে নিতে হবে। ঘন গোলা হবে। এই মিশ্রণ থেকে পৌনে ১ কাপ গোলা তুলে রাখতে হবে। বাকি সম্পূর্ণ গোলা গ্রিজ করা বাটিতে ছড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল রেড ভেলভেট লেয়ার।
চিজ কেক লেয়ার: উপকরণ: ক্রিম চিজ ১ বোতল (২৪০ গ্রাম), আইসিং সুগার পৌনে ১ কাপ, ডিম বড় ২টা, ভ্যানিলা এসেন্স ২ টেবিল চামচ। দুধ ২ টেবিল চামচ।
প্রণালি: বাটিতে ক্রিম চিজ ও চিনি বিট করে নিতে হবে ২ মিনিট। এবার ডিম ও ভ্যানিলা দিয়ে বিট করতে হবে মসৃণ হওয়া পর্যন্ত। কোনো গোটা গোটা থাকবে না।
এই চিজ কেক লেয়ার রেড ভেলভেট লেয়ারের ওপর বসাতে হবে হালকা হাতে। তুলে রাখা পৌনে ১ কাপ রেড ভেলভেট লেয়ারের সঙ্গে ২ টেবিল চামচ দুধ বিট করে নিতে হবে। চামচে করে চিজ কেক লেয়ারের ওপর ফোঁটায় ফোঁটায় দিতে হবে। ছুরির মাথা দিয়ে মার্বেলের নকশা করে দিতে হবে।
প্রিহিটেড ওভেনে বেক করতে হবে ৩০ মিনিট মাঝারি অঁচে। বেক হওয়ার পর ঠান্ডা হলে হূদয় আকারে কেটে সাজিয়ে পরিবেশন।

রেড ভেলভেট মিল্ক শেক
রেড ভেলভেট মিল্ক শেক
উপকরণ: ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, আধা কাপ রেড ভেলভেট চিজ কেক টুকরা, আধা কাপ দুধ।
প্রণালি: ব্লেন্ডারে আইসক্রিম, কেক টুকরা ও দুধ দিয়ে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন

রেড ভেলভেট ক্রেপরোলরেড ভেলভেট ক্রেপরোল

উপকরণ:
ডিম ২টা, ডিমের হলুদ অংশ ১টা, ঘন দুধ ১ কাপ (পানি ১ কাপ + গুঁড়া দুধ ৬ টেবিল চামচ), চিনি ১ চা-চামচ, পানি আধা কাপ, লবণ ১ চিমটি, মাখন গলানো ৩ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স সিকি চা-চামচ, ময়দা ১ কাপ, কোকো পাউডার দেড় টেবিল চামচ, লাল ফুড কালার ১ টেবিল চামচ, মাখন পরিমাণমতো (ক্রেপ ভাজার জন্য)। র‌্যাসপবেরি জ্যাম পরিমাণমতো। পুরের জন্য হুইপ ক্রিম, সাজানোর জন্য চকলেট সস।

প্রণালি: বড় বাটিতে ২টা ডিম, ডিমের হলুদ অংশ, দুধ, পানি, লবণ, চিনি, ভ্যানিলা এসেন্স, ফুড কালার ও গলানো মাখন একসঙ্গে বিট করে নিতে হবে। ময়দা ও কোকো পাউডার দিয়ে বিট করে মসৃণ গোলা বানাতে হবে। এই মিশ্রণ ১ ঘণ্টা রেখে দিতে হবে। পরে ননস্টিক প্যান গরম করে মাখন ব্রাশ করে গোলা দিয়ে পাতলা পাতলা ক্রেপ বানাতে হবে। দুই দিক হালকা সোনালি করে ভেজে নিতে হবে। সব ক্রেপ বানানো হয়ে গেলে ঠান্ডা হলে মাঝে লম্বা করে জ্যামের পুর দিয়ে দিন। এর ওপরে হুইপ ক্রিম দিয়ে ভাঁজ করে নিতে হবে। পরিবেশন পাত্রে সাজিয়ে চকলেট সস দিয়ে সাজান।
* প্যাকেটের নির্দেশমতো হুইপ ক্রিম তৈরি করে নিতে হবে।
সুইট হার্ট কিমাপাই

সুইট হার্ট কিমাপাই

পাইয়ের উপকরণ:
ডিম ১টি, আইসিং সুগার আধা কাপ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, মাখন ১০০ গ্রাম, গুঁড়া দুধ ২ টেবিল চামচ।
প্রণালি: বাটিতে ডিম, মাখন ও চিনি বিট করে নিতে হবে। ময়দা, দুধ, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। ডিমের মিশ্রণে ময়দার মিশ্রণ মিলিয়ে পাই খামির বানাতে হবে। ডবল পেপার দিয়ে খামির বেলে হূদয় আকারে কেটে নিতে হবে। একটা পাই শিটের মাঝে কিমার পুর দিয়ে ওপরে আরও একটা শিট বসিয়ে কাটা চামচ দিয়ে ধারগুলো চেপে দিতে হবে। সব বানানো হয়ে গেলে গ্রিজ করা প্যানে বসিয়ে প্রিহিটেড ওভেনে বেক করতে হবে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত।
কিমারপুর তৈরি: গরুর মাংসের কিমা ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ। ওপরের সব উপকরণ দিয়ে ৪ কাপ পানিসহ কিমা সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ কিউব ছোট ছোট ২ কাপ, কাঁচা মরিচ কচি ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, সব একসঙ্গে গুলে নিতে হবে। বাটার অয়েল ২ টেবিল চামচ। প্যানে বাটার অয়েল গরম করে পেঁয়াজ ভুনতে হবে। নরম হলে সেদ্ধ কিমা, কাঁচা মরিচ দিয়ে ভুনে দুধের গোলা দিয়ে মিশিয়ে নামাতে হবে।

রেড ভেলভেট চকলেট চিপ কুকিজ
রেড ভেলভেট চকলেট চিপ কুকিজ
উপকরণ: ময়দা দেড় কাপ ও ১ টেবিল চামচ (গ্রিজ করার জন্য), কোকো পাউডার পৌনে ১ কাপ, বেকিং সোডা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, মাখন ১০০ গ্রাম (নরম) চিনি ১ কাপ, ডিম ১টা, ঘন দুধ ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ২ চা-চামচ, লাল ফুড কালার আড়াই চা-চামচ, সাদা চকলেট চিপ ১ কাপ।
প্রণালি: ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে চেলে নিতে হবে।
বাটিতে দ্রুতগতিতে মাখন বিট করে নিতে হবে ১ মিনিট। এখন মাঝারি গতিতে চিনি দিয়ে বিট করে নিতে হবে। এবার ডিম দিয়ে বিট করতে হবে। এখন দুধ, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার দিয়ে বিট করে নিতে হবে। এই মিশ্রণে ময়দার মিশ্রণ মিলিয়ে নিতে হবে। চকলেট চিপ দিয়ে বিট করে নিতে হবে। এবার ফয়েল পেপার দিয়ে মুড়ে ডো ফ্রিজে রাখতে হবে ১ ঘণ্টা। ওভেন প্রিহিট করতে হবে। প্যান গ্রিজ করে ময়দা ছড়িয়ে নিতে হবে। ডো বের করে হূদয় আকারের কুকি বানিয়ে ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেক করতে হবে ১০-১১ মিনিট।
* এই কুকি ২ মাস ফ্রিজে রাখা যাবে।

0 comments:

Post a Comment